29 May 2016

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালিত


নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকাল ১১টায় বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পার্কিং মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মঞ্চের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলী আশরাফ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পায়রা ওড়ান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাস, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্ত-কর্মচারীবৃন্দ। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি। এছাড়াও দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: