10 April 2016

তনু হত্যা: তথ্য যাচাই-বাছাই চলছে


কুমিল্লা রিপোর্ট২৪ ডেস্কঃ বিভিন্ন তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সত্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।
শনিবার মধ্যরাতে কুমিল্লা সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার বলেন, এ পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার সংখ্যা হিসেবে রাখা হয়নি— যখন যাকে যেখানে প্রয়োজন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো বলেন, খুবই দ্রুত এ হত্যা মামলার তথ্য উদঘাটন করা যাবে।
এছাড়া, রোববার সিআইডির ডিআইজি কুমিল্লায় আসবেন এবং সব কিছুই পর্যবেক্ষণ করবেন বলেও জানান পুলিম সুপার।
গত বুধবার থেকে এ পর্যন্ত ঢাকা ও কুমিল্লার সিআইডির সমন্বিত দলটি সেনানিবাসে এবং কুমিল্লা সিআইডি কার্যালয়ে এনে তনুর পরিবারসহ বেশ কয়েকজন সাময়িক এবং বেসামরিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করে।
উল্লেখ, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও এখনও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই কলেজছাত্রীর হত্যাকাণ্ডের পর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে সারাদেশে। দুই সপ্তাহেও খুনি শনাক্ত না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ।
সুত্রঃ দেশ টিভি

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: