03 April 2016

তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। একইসঙ্গে রিট আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তনু হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন দায়ের করেন।

রিটে হত্যাকারীদের গ্রেফতারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানোর পাশাপাশি ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

প্রতিরক্ষাসচিব, স্বরাষ্টসচিব, কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার, পুলিশের আইজিপি, কুমিল্লার পুলিশ সুপার, কোতোয়ালি থানার ওসিসহ আটজনকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরেই বাসা থেকে ২০০ গজ দূরে অলিপুরের একটি ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। পাশেই পড়ে ছিল তার জুতা, ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না।

ভিক্টোরিয়া কলেজের অর্নাসের ছাত্রী সোহাগী জাহান তনু কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় সপরিবারে থাকতেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: