12 April 2016

বাড়ি ফিরেছে তনুর ভাইয়ের বন্ধু


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ভাই আনোয়ার হোসেনের বন্ধু মিজানুর রহমান সোহাগ (২১) বাড়ি ফিরেছেন। টানা ১৬দিন অজ্ঞাত স্থানে থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় বাড়ির পাশের নাজিরা বাজার সাকুরা সিএনজি ফিলিং স্টেশনের নিকট সোহাগকে পাওয়া যায়।

সোহাগের বড় বোন খালেদা আক্তার মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘তার চাচা সেলিম রাস্তায় হাঁটতে গিয়ে দেখেন সোহাগ রাস্তায় দাঁড়িয়ে আছে, তারপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে সোহাগ কোথায় ছিলো এ বিষয়ে কিছু বলেনি, সে শুধু বলেছে আমি ভালো আছি, ঠিকমত খাবার খেতে পেরেছি।’ এদিকে সোহাগ ফিরে আসায় পরিবারের উৎকণ্ঠা কেটেছে।  
 
সেনানিবাস সংলগ্ন কুমিল্লা বুড়িচং উপজেলার নারায়নসার গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ। সোহাগ ২০১৫ সালে কুমিল্লা সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বিদেশ যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছিলো।

সোহাগের বাবা নুরুল ইসলাম জানান. ২৭মার্চ রাত দেড়টায় রাতে সাদা পোষাকে প্রশাসনের লোক পরিচয়ে সোহাগকে তুলে নিয়ে যায়। তিনি ৩০ মার্চ বুড়িচং থানায় এ বিষয়ে সাধারণ ডায়রি করেন। তিনি বলেন, ‘তনু হত্যার খবর টিভিতে দেখে তনুর ভাই আনোয়ারকে ফোন করাসহ সে এলাকায় তনু হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ করে, কিন্তু কেন আমার ছেলেকে (সোহাগ)এতো দিন অজ্ঞাত স্থানে আটক করা হয়েছিল তা আমরা এখনো জানি না।
 
উল্লেখ্য গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। ২১মার্চ তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলা বর্তমানে সিআইডি তদন্ত করছে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: