20 April 2016

কুমিল্লা স্টেডিয়ামের আধুনিকায়নে ২৪ কোটি টাকা বরাদ্দ


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলা স্টেডিয়ামকে আধুনিকায়নের জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর্যাপ্ত সুবিধা থাকবে সেখানে। পাশাপাশি থাকবে আধুনিক জিম ও সুইমিং কমপ্লেক্স।

এছাড়া, গাইবান্ধা ও নাটোরে ইনডোর স্টেডিয়ামের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
একনেকের নির্বাহী কমিটির বৈঠক শেষে এমনটাই জানান পরিকল্পনা মন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: