29 March 2016

সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা; সংঘর্ষ


বাংলামেইলঃ বেধে দেয়া সময়ের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যারকারীদের গ্রেপ্তার করতে না পারায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে সেনাবাহিনীর একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় আটক করে দাবি-দাওয়ার পোস্টার লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত (১টা ৩২) গাড়িটি আটক করে রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি শুরু করে।
পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর গাড়িটি ছেড়ে দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিলি নিয়ে প্রধান সড়ক ঘুরে এসে অবস্থান নেয় শাহবাগে।
বেলা পৌনে ২টার দিকে নটরডেম কলেজের দুই শতাধিক শিক্ষার্থী একটি মিছিল নিয়ে এসে অবরোধ কর্মসূচিতে যোগ দেয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে উজবত আজমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২ ঘণ্টার মধ্যে কী খবর আসে আমরা তার জন্য অপেক্ষা করবো। তারপর আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।’
প্রসঙ্গত, গত রোববার রাতে (২০ মার্চ) ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করে। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ছিল।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: