নিজস্ব প্রতিবেদকঃ গণজাগরণ মঞ্চ মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন জেলা প্রশাসক সোহাগী’র পরিবারকে ২০ হাজার টাকা আর এক খন্ড জমি দিয়ে সারা দেশের মানুষের আস্তা ফিরাতে পারবে না। সোহাগী হত্যা সারাদেশের মানুষের বিবেক নাড়া দিয়েছে।
১৯৯৫ সালে দিনাজপুরের ইয়াসমিন হত্যার সময় ইয়াসমিনের ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের ফাঁসির দাবিতে বর্তমান প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলন করেছিলেন। কিন্তু আজ ৬দিন পেরিয়ে গেলেও কুমিল্লার সোহাগী জাহান তনুর ধর্ষকের বিচারের দাবিতে কোন কথা বলছেন না।
রবিবার সকাল ৯টায় রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে এ রোডমার্চ যাত্রা শুরু করে রাজধানীর সাইনবোর্ড, চিটাগং রোড, দাউদকান্দি, গৌরীপুর, নিমসার, ময়নামতি মহাসড়ক মোড়ে সভা শেষে কুমিল্লা কান্দিরপাড় পূবার্লী চত্তরের সমাবেশে এসে এ কথা বলেন।
তিনি বলেন বাংলাদেশে ধাপাচাপার সরকার বসেছে, একটার পর একটা ঘটনা ঘটিয়ে ধাপাচাপা দিচ্ছেন। দেশের সবচেয়ে নিরাপদ স্থান সেনানিবাসে ধর্ষিত হয়ে খুন হওয়া সোহাগীর হত্যাকান্ডে নিউজ প্রচারে গণমাধ্যমকে নিষেধাজ্ঞা জারি করেছে কে, তার পরিচয় আমরা জানতে চাই। আমরা চাই সোহাগীর হত্যা মামলার রহস্য উৎঘাটনে সেনাবাহিনী এগিয়ে আসুক এমনকি আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করুক।
তিনি বলেন সোহাগী হচ্ছে আলোর দিশারী, সেই আমাদেরকে আলোর পথ দেখিয়েছে। সোহাগী আমাদের চোখে কালো কাপড়ের বাধা খুলিয়ে দিয়েছে। আমরা মনে করি সোহাগী’র হত্যা কারীর বিচার হওয়া মানে সারা দেশের নির্যাতিত ও ধর্ষিত মা-বোনের ধর্ষকের বিচার হওয়া।
ইমরান বলেন, মানুষ খুন করলে, ডাকাতি করলে ফাঁসি হয়। অথচ কিছুদিন আগে ধর্ষণের শাস্তি কমানো হয়েছে। সরকার কী চায়, ধর্ষণ আরো হোক? না হলে কেন শাস্তি কমানো হলো? সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় পহেলা বৈশাখে নারী নিপীড়কদের ছবি দেখেছে। আর আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী বলে, অপরাধীদের নাকি তারা খুঁজে পান না, চেহারা নাকি চিনেন না।
সোহাগীর ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে মুখপাত্র বলেন, আমরা দেখতে চাই, সরকার এই অপরাধীর ক্ষমতা, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নজিরবিহীন শাস্তি দেবে। আমরা ইঁদুর-বিড়াল খেলা দেখতে চাই না, যে, অপরাধ সংঘটনের কিছুদিন গরম গরম থাকল, পরে সব শেষ। কোনো আপোষ-মিমাংসা আমরা দেখতে চাই না।
এইচ সরকার বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে সেনাবাহিনী সর্বপ্রথম বাংলাদেশের পতাকা রক্ত মাখা হাতে উচুঁ করে তুলে ধরেন, তবে সেনাবাহিনীর সেই হাতে ধর্ষণের রক্ত মানায় না। সেনাবাহিনী আমাদের গর্ত, আমাদের চেতনা।
তিনি আরো বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পত্রিকার পাতাটা বা অনলাইন সাইট গুলো খুললেই দেখা যায় শিশু হত্যা ধর্ষণসহ নারী নির্যাতন। এবং বর্তমানে নতুন করে যোগহল ব্যাংক লুট ব্যাংক ডাকাতি।
সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার, জীবন আনন্দ জয়ন্তী, রাসাসহ অন্যান্য সদস্যরা।
এমনকি আগামী ৩০মার্চ বুধবার সারাদেশে একযোগে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেন। ওই দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা ক্লাস বন্ধের পাশাপাশি সোহাগী হত্যার প্রতিবাদে এবং হত্যা কারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করার আহবান জানান।

0 facebook: