30 March 2016

তনু’র মরদেহ কবর থেকে উত্তোলন


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু’র লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিটে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের নেতৃত্বে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সিআইডির একটি বিশেষজ্ঞ টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের উপস্থিতে তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। মরদেহের পুনঃময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

মামলাটি ডিবিতে হস্তান্তর হলে সোমবার লাশের পুনঃময়নাতদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করা হলে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম লাশ উত্তোলনের আদেশ দেন। তবে বর্তমানে মামলাটি ডিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের অলিপুর এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙ্গল থেকে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়।



শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: