জাহাঙ্গীর আলম ইমরুলঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্য কর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার বাঁধাগস্থ্য করতেই পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম ওই অভিযোগ করেন।
তুনু হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে শুক্রবার বিকেলে বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্তরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে কমরেড শাহ আলম আরো বলেন, সেনা নিয়ন্ত্রিত এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্য কর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে, এঘটনা দুঃখ জনক। আমাদের সুশৃংখল ও গর্বিত সেনাবাহিনী যাতে বিতর্কীত না হয়, সে বিবেচনায় মামলা তদন্তকারী সংস্থা ঘটনার ধামাচাঁপায় অপরাধীদের সহায়তায় কোন তদন্ত আমরা মানবনা। অপরাধী যেই হোকনা কেন তাকে আইনের আওতায় এনে বিচারহীন সংস্কৃতি থেকে বেড়িয়ে এসে আইনের সুশাসন কায়েম করতে হবে।
তিনি ক্ষোভের সাথে আরো বলেন, সোহাগী হত্যা মামলা বাঁধাগ্রস্থ্য করতে সোহাগীর লাশ যেখান থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানের ঘাস ও মাটি সরিয়ে আলামত নষ্ট করা হয়েছে। শুধু তাই নয় ওই স্থানে চুন দিয়ে প্রলেপ দেয়া হয়েছে যাতে করে আলামতের কোন নজির না থাকে।
পুলিশের ছোরতহাল রিপোর্ট এবং ময়না তদন্ত দায়সার করায় পুনঃরায় সোহাগীর লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার প্রয়োজন হয়েছে। এসব ঘটনায় সোহাগীর ধর্ষক এবং হত্যাকারীরা প্রভাবশালী কেউ হতে পারে বলে জণমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সমাবেশে সিপিবি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের চট্রগ্রাম জেলা সমন্বয়ক কমরেড মহিন উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারন সম্পাদক পরেশ কর, সিপিবি কুমিল্লা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মফিজ উদ্দিন আহমেদ, সদস্য কমরেড বিকাশ দেব, সৈয়দ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ খলিলুর রহমান বাঙ্গালী, ডাঃ সফিকুল ইসলাম, সিপিবি চট্রগ্রাম জেলা কমিটির সদস্য কমরেড রবিউল হাসান রবি, ছাত্রইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান নোবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় নেতা কমরেড আল কাদেরী জয়, ছাত্রইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির যুগ্ম-আহবায়ক আবু সাঈদ প্রমূখ।

0 facebook: