27 March 2016

সাত দিনের মধ্যে তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন : পুলিশ সুপার


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু (১৯) হত্যাকাণ্ডের রহস্য ৭ দিনের মধ্যে উন্মোচন হবে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। রোবাবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায়  আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার এ কথা জানান।


 তিনি বলেন, ‘আমরা মামলার তদন্তের যে পর্যায়ে আছি আশা করি আর বেশি দিন লাগবেনা না। আগামী এক সাপ্তাহের মধ্যে সব ঘটনা পরিস্কার হয়ে যাবে।’ এ আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ১০ টায় তারা প্রথমে মানববন্ধন করেন এবং পরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক আবরোধ করেন। তাদের এই অবরোধ দুপুর ১টা পর্যন্ত চলে। ৩ ঘন্টার এই অবরোধে প্রায় ১০০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


বিক্ষোভকারীরা  রাস্তায় টায়ার জালিয়ে আন্দোলন করে এবং দফায় দফায় সমাবেশ করে। এদিকে বিক্ষোব্ধ আন্দোলনকারীদের থামাতে মহাসড়কে আসেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহা উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক হাসানোজ্জামান কল্লোল এবং পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা। আন্দোলনকারীদের রাস্তা থেকে সড়ে দাঁড়াতে বলেন এবং না সড়লে তারা ব্যবস্থা নিবেন বলেন মি. আবিদ। প্রথম দিকে তারা সড়ে যায় নি । পরে জেলা প্রশাসক তনু হত্যার সুষ্ট তদন্ত এবং  বিচারের জন্য এক সপ্তাহ সময় বেধে দিলে আন্দোলনকরীরা অবরোধ থেকে সড়ে দাঁড়ান।


এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে গতকাল তনুর মা, ভাই ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  প্রসঙ্গত, ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ২য় বর্ষের মেধাবী ছাত্রী ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য সোহাগী জাহান তনু গত ২০ মার্চ সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর জন্য বের হয়। পরে নির্দিষ্ট সময়ের বেশি পার হয়ে গেলেও তনু বাসায় ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। রাতে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালভার্টের পাশে ঝোঁপের মধ্যে তার লাশ পাওয়া যায়। 


শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: